শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নকলায় বিদেশী মদসহ আটক-২

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪২১ বার পঠিত

শেরপুরের নকলায় বিদেশী মদসহ ২ মাদক কারবারীকে আটক করেছে থানার পুলিশ। এছাড়া মাদক কারবারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার আন্ধাড়িয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) ও আন্ধাড়িয়া বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে নুরুজ্জামান (৪৫)।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে তাদেরকে ভারতীয় মদসহ আটক ও তাদের ব্যবহৃৎ মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে ধনাকুশা পুরাতন বাজার এলাকায় নালিতাবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলের চালক ও আরোহীর দেহ তল্লাশী করে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ওই দুই জনকে আটক ও তাদের ব্যবহৃৎ মোটরসাইকেল জব্দ করে পুলিশ। রবিবার দুপুরের দিকে আটকৃত দুই জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করার পরে আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102