রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

নকলার সাইফুল শেরপুর-২ আসনের এনসিপি’র মনোনয়ন কিনেছেন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪২১ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৩, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নকলার তৌহিদুল ইসলাম সাইফুল।

সে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (হাতিমারা) এলাকার বাসিন্দা। তিনি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্র রাজনীতি ও জাতীয় শ্রমিক শক্তির দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এছাড়া তাঁর বলিষ্ঠ নেতৃত্বের হাত ধরেই নকলা ও নালিতাবাড়ী উপজেলার তারুণ্যের রাজনীতি এগিয়ে যাবে বলে মনে করছেন তৌহিদুল ইসলাম সাইফুলের কর্মী-সমর্থকগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102