রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

নকলায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

শেরপুরের নকলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির সমূহের মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল উল্লেখযোগ্য। শুক্রবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমমুদুল হক দুলাল-এঁর সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনিত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহিদদের বিদেহী আত্মার মাকফেরাত কামনায় এবং দেশ ও জাতির উন্নয়নে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। এরপর থেকে এদিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102