রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ

নকলায় স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

শেরপুরের নকলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যদের জন্য ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয় পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক আমির ও বর্তমান অফিস সম্পাদক মুফতী মাওলানা খাদেমুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রজেক্ট অফিসার তাবাচ্ছুম জান্নাত।

ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামানের সভায় আরো বক্তব্য রাখেন, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম, সহসুপার মাওলানা ফজলুল করিম ও ইউনিয়ন ওয়ার্কার সাদিয়া আক্তারসহ স্বপ্ন প্রকল্পের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণকারী সুবিধাভোগী বেশ কয়েকজন নারী।

প্রধান অতিথি উপজেলা প্রজেক্ট অফিসার তাবাচ্ছুম জান্নাত জানান, নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ৪ জন করে মোট ৩৬ জন করে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণকারী সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। এ তথ্য মতে উপজেলার মোট ৩২৪ জন নারীকে স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগীর আওতাভুক্ত করা হয়েছে।

এসময় গ্রাম পুলিশসহ বানেশ্বরদীইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102