বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৬৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনবার্সন সহায়তা কমসূচির আওতায় রবি মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিভিন্ন শাক সবজীর বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী জানান, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ২৩০ জন কৃষকের মাঝে বসতবাড়িতে সবজি চাষের জন্য ৯ প্যাকেট বিভিন্ন শাক-সবজির বীজ বিতরন করা হয়। এছাড়া ৪০৫ জন কৃষকের মাঝে মাঠে চাষযোগ্য ২০ শতাংশ জমির জন্য লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার যেকোন এক প্যাকেট বীজ এবং ১০ কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102