বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

শেরপুরের নকলায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার অপরাধে নকলা বাজারের ধানহাটি ও মধ্য বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি।

আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণের অভিযোগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদ্যেস আলমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় তথা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102