বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন: সভাপতি ছায়েদুল, সম্পাদক সুইট

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

শেরপুরের নকলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে নকলা শহরের পারফেক্ট পাবলিক স্কুল মিলনায়তনে অ্যাসোসিয়েশনের আহবায়ক ছায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাব্বির একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. ছায়েদুল ইসলাম-কে সভাপতি ও সুইটবার্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমন হাসান সুইট-কে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- ২জন সহ-সভাপতি নাজমুল হুদা ও মমেনুল হক চৌধুরী মোমেন; সহ-সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ সুমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ রাতুল, প্রচার প্রকাশনা সম্পাদক শিপন মিয়া, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন, মহিরা বিয়ক সম্পাদক আফসানা বেগম এবং আব্দুস সবুর আহাম্মেদ রনি, আনোয়ার হোসেন, লূৎফর রহমান, শরিফুল ইসলাম, জাবেদ আলীসহ বাকি সকল কিন্ডারগার্টেনের পরিচালকগনকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এছাড়া কিন্ডারগার্টেনের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন, জয়ন্ত কুমার দেব, নবীউর রহমান, মনিরুজ্জামান ও হাবিবুর রহমান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102