বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঢাকা-ঝিনাইগাতী সড়কে বাসের শ্রমিক সেজে ডাকাতির চেষ্টাকালে যাত্রীকে ছুরিকাঘাত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

ঢাকা-শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে চলাচলকারী ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইগাতী গামী যাত্রীবাহী বাসে সুপারভাইজার ও হেলপার সেজে ডাকাতি করার সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যাত্রীকে ছুড়িকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের হেলপার, সুপারভাইজার ও চালকসহ পুরো স্টাফ বাসটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ সম্ভাব্য জায়গায় অভিযান চালিয়ে চালক আলমগীর হোসেন (৩০)-কে আটক করে। রবিবার দুপুরের দিকে শেরপুর জেলার নকলা ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত যাত্রী শেরপুরের নকলা উপজেলার ১নং ডিজিটাল গণপদ্দী ইউনিয়নের বাড়ইকান্দী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাকিল আহমেদ (২৭)। সে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। আহত সাকিল আহমেদকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে শেরপুর সদর হাসপাতারে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিলের গলায় থাকা সোনার চিকন একটি চেইন ও আঙ্গুলে থাকা বড় একটি আংটি ছিনিয়ে নিছে ডাকাতরা।

জানা গেছে, রবিবার সকালে ঢাক থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী ‘তাকিফ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস সাকিলসহ বেশ কিছু যাত্রী নিয়ে ঝিনাইগাতীর উদ্দেশ্যে যাত্রা করে। পথে যাত্রীদের কাছে ভাড়া বা টিকেট চেক করা হয়নি। কিন্তু সুপারভাইজার ও হেলপারদের কানাকানিতে যাত্রীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। দুপুরের দিকে বাসটি নকলা উপজেলা শহর পাড় হয়ে শেরপুর ও নকলার সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় পৌঁছালে হেলপার সাজা দুই ডাকাত বাসে তান্ডব চালায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সাকিল ওই ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে হেলপার নামের অজ্ঞাত এক ডাকাত পিছন থেকে ছুড়কাঘাত করে। এসময় যাত্রীরা চিৎকার করে বাস থামাতে বললেও চালক বাসটি নাথামিয়ে বরং দ্রুত গতিতে শেরপুরের দিকে নিয়ে যেতে থাকে। সংবাদ পেয়ে শেরপুর সদর থানার পুলিশ রাস্তায় দ্রুত চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাসটি রাস্তায় ফেলে রেখেই বাসের চালকসহ পুরোস্টাফ পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে চালককে আটক করে। বাসটি শেরপুর সদর থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত সাকিল আহমেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতারে নেওয়া হয়। এ খবর লেখা পর্যন্ত এবিষয়ে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে আহত সাকিল আহমেদ জানান।

এই ঘটনা শুনে দূরপাল্লার যাত্রীদের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বাসের চালক ও সুপারভাইজারসহ হেলাপারদের আটক করে জিজ্ঞাসাবাদে ডাকাতচক্রকে চিহৃত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছেন যাত্রীসহ সাধারণ জনগণ। তানাহলে কৌশলী এই ডাকাতচক্র ঢাকা-শেরপুরের শান্তিময় সড়কে ভবিষ্যতে মারাত্মক ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন সর্বসাধারণ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102