বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

শেরপুরের নকলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়া, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার ও সহকারী মৌলভী হযরত আলী প্রমুখ।

এসময় সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, সবুজা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সবার রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গলার্থে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102