শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

নকলায় জামায়াতের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী উদযাপন

নকলা (শেরপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় | রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় উপজেলা জামায়াতের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী তথা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জামায়াতের আমীর গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ ও পৌর আমির মাওলানা শাহ আলম প্রমুখ।

আলোচরা সভার পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় ভাষা শহিদসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত, ছাত্র শিবির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102