বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর টিটিসির নতুন অধ্যক্ষ মো. মাঈনুদ্দিন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর নতুন অধ্যক্ষ হিসেবে মো. মাঈনুদ্দিন যোগদান করেছেন। তিনি এই টিটিসির চতুর্থ অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন। তিনি বদলী জনিত সদ্য বিদায়ী শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর স্থলাভিষিক্ত হলেন।

মো. মাঈনুদ্দিন শেরপুর টিটিসিতে নিয়োগ প্রাপ্তের আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর বি-বাড়িয়া টিটিসিতে যোগদান করে চলতি বছরের ৫ ফেব্রæয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। এরও আগে দীর্ঘ প্রায় ছয়টি বছর পটুয়াখালী টিটিসিতে সুনামের সহিত দায়িত্ব পালন করে টিটিসিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও স্থানীয়দের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর বদলী জনিত বিদায় এবং নতুন অধ্যক্ষ মো. মাঈনুদ্দিন-এঁর যোগদান উপলক্ষ্যে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে টিটিসির শিক্ষক-কর্মচারীগন।

টিটিসির কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-শিক্ষকগন নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং বিদায়ী অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-কে সুসজ্জিত একটি গাড়িতে করে বিদায় জানানো হয়।

এসময় চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার, ইনস্ট্রাক্টর ইসমাইল হোসেন, তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার ও রবিউল ইসলামসহ টিটিসির অন্যান্য ইন্সট্রাক্টর-প্রশিক্ষক, বিভিন্ন ট্রেডের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীগন ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিদায়ী অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-কে খুলনা মহিলা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে বদলি করা হয়েছে। তিনি শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে গেলেন। তার একনিষ্টতা, সততা, কর্মদক্ষতা, কর্মপ্রিয়তা ও প্রশাসনিক দক্ষতা সকলকে মুগ্ধ করেছে। অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান খুলনা মহিলা সরকারি টিটিসির বদলী জনিত বিদায়ী অধ্যক্ষ জিয়াউর রহমান-এঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102