রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পঠিত

শেরপুরের নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে ও সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ সাইম ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউসা বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা সোলাইমান হোসাইন, বাউসা পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আল আমিন হুসাইন রাজি ও সংগঠনটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহীন আকন্দ প্রমুখ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ সাইম ইসলাম বলেন, আমরা সব সময় সামর্থের মধ্যে দরিদ্র অসহায় লোকজেনর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এর অংশ হিসেবে চলমান শীতে দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কাজ চলছে।

কম্বল বিতরণ শেষে সেচ্ছাসেবায় অবদান রাখায় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহীন আকন্দ ও স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক বাবুল হাসানকে সংগঠনটির সহ-সভাপতি রনির পক্ষ থেকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আরফিকার হোসেন, প্রচার সম্পাদক হাসান মিয়া, স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক বাবুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন, বানেশ্বরদী ইউনিয়নের ২নং, ৭নং ও ৮নং ওয়ার্ডে বসবাসকারী অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102