বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৩৯ জনের মাঝে সমাজেসেবার এককালীন অনুদান বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পঠিত

শেরপুরের নকলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব অসহায়, দুস্থদের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম চলছে।

এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ৩৯ জন গরীব অসহায়, দুস্থ সুবিধাভোগীর মাঝে ভিন্ন ভিন্ন হারে মোট ৮৬ হাজার ৫০০ টাকা এককালীন আর্থিক অনুদান বিতরণ কাজ চলছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ে বেশ ককেজন নারী-পুরুষ সুবিধাভোগীর হাতে প্রাপ্যতার ভিত্তিতে এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, অফিসসহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোখলেছুর রহমান, সদ্য পিআরএল-এ যাওয়া ইউনিয়ন সমাজকর্মী মো. ছায়েদুর রহমান, ৬নং ও ৯নং ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মী সালমা ইসলাম, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গরীব, অসহায়, দুস্থ সুবিধাভোগী নারী-পুরুষগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102