বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেললা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট সমূহের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭টি ও তাদের সন্তানদের জন্য ১৮টি খেলা নির্ধারিত ছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে ওই মাঠেই বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও দীপ জন মিত্র।

বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ)’র নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102