বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

হেফাজতে ইসলাম নকলা পৌরশাখার কমিটি গঠন: সভাপতি তোফায়েল, সা.সম্পাদক ইসমাঈল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পঠিত

শেরপুরের নকলায় হেফাজতে ইসলাম নকলা পৌরশাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নকলা কাচারী মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এক সভায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার নব গঠিত কমিটির সিনিয়র নেতৃবৃন্দের সরাসরি তত্বাবধানে এবং পৌরসভা ও উপজেলার নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মুফতী তোফায়েল আহমেদ কাসেমী-কে সভাপতি ও মুফতী ইসমাঈল-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। পরে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম পদবীসহ ঘোষণা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনসারুল্যাহ।

নব গঠিত কমিটির অন্যান্য যাদের নাম ও পদবী ঘোষণা করা হয়েছে সেসব দায়িত্বশীল বা নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুফতী  সাইফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আল-হাবিব, সাংগঠনিক সম্পাদক হাজী সাখাওয়াত হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক বৈষম্য বিরোধী শিক্ষার্থী অন্দোলনের হাফেজ ইমাম হাসান সাব্বির, অর্থ সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জসিম উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বৈষম্য বিরোধী শিক্ষার্থী অন্দোলনের এস.এম মাসুম, দাওয়াত বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুফতী এমদাদুল্লাহ এবং আইন বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম। এই কমিটির কর্মকান্ডকে তরান্বিত করতে হাফেজ আনোয়ারুল ইসলাম-কে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে।

নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণার পরে তাৎক্ষণিক কমিটি গঠন সংক্রান্ত রেজুলেশন করা হয় এবং উপজেলা কমিটির সভাপতি মুফতী আব্দুল জলিল কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আনসারুল্যাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হুদা নিজ নামে স্বাক্ষর করে নব-গঠিত নকলা পৌর কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, দেশে কোরআন হাদিসের আলোকে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে ইসলামি শরিয়াহ মোতাবেক নিজেকে পরিচালনা করতে এবং শান্তির ধর্ম ইসলামের সব বিধি-বিধান মেনে চলতে সবাইকে আহবান জানান। এছাড়া তাদের উপর অর্পিত নিজ নিজ দায়িত্ব যেন সুষ্ঠুভাবে পালন করতে পারেন এরজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তারা।

এসময় হেফাজতে ইসলামের উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102