বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুম, সম্পাদক মিল্লাত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার ২০২৫ সেশনের জন্য দায়িত্বশীল সেটআপ (সভাপতি ও সাধারণ সম্পাদক) মনোনিত করা হয়েছে। সোমবার রাতে এক অফিস নোটিশ মারফত এই তথ্য জানা গেছে।

এতে সভাপতি হিসেবে আশরাফুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক হিসেবে মাশহারুল ইসলাম মিল্লাত সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়। এ উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা ছাত্রশিবিরের সাধারন সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ছাত্রশিবিরের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম-এর পরিচালনায় (সঞ্চালনায়) অনুষ্ঠিত সভায় শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক ও জেলা জামায়াতের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা কর্ম পরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, প্রাইভেট ইউনিভার্সিটি শাখার রেজাউল করিম, সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি শাফিউল ইসলাম স্বপন ও হাফেজ আল আমিন হোসাইন প্রমুখ। এসময় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102