বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বরে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র-এঁর নির্দেশনায় ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া’র পরামর্শক্রমে এই পরিস্কার পরিচ্ছনতা অভিযানটি পরিচালিত হয়। এতে সার্বিক তত্ববধানে ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ ও সুপার ভাইজার ফজলে রাব্বী রাজন।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানসহ পৌরসভার হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপনসহ নকলা পৌরসভাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102