রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলায় মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক ফখরুল, সদস্য সচিব ছায়েদুল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) নামা কৈয়াকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম-কে আহবায়ক ও মো. ছায়েদুল ইসলাম-কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্যরা হলেন- ৩ জন যুগ্ম আহবায়ক কাজী মো. বেলায়েত হোসেন, মো. আকরাম হোসেন ও রেফাজ উদ্দিন এবং ২৬ জন সম্মানিত সদস্য, গোলাম হায়দার, সেলিম মিয়া, মো. মবিনুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. শরিফুল রসুল কাওসার, মো. আমাজান হোসেন, মো. জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান, মাওলানা মো. জাবেদ আলী, রফিকুল ইসলাম খান, শফিকুল ইসলাম, কামরুল হাসান, মাহবুবুর রহমান লিটন, হামিদা ইয়াসমিন, শাফিয়া খাতুন, রুকুন উদ্দিন স্বপন, মো. মোস্তাস্তাফিজুর রহমান স্বপন, আসমা খাতুন, শফিউল আলম সুইম, আরিফুর রহমান বাধন, রিপন মিয়া, মনিরুজ্জামান মনির, মনির হোসেন ও মাহমুদা খাতুন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি (বুধবার) ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। তাতে আহবায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মো. ইউসুফ আলী খান, মো. ফরিদুল ইসলাম, মো. শরিফ উদ্দিন ও মুহাম্মদ শহিদুল ইসলাম ছিলেন। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) নামা কৈয়াকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম-কে সভাপতি ও বারমাইসা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। অজ্ঞাত কারনে ৩ মাসের মাথায় ওই কমিটি সর্বসম্মতিক্রমে ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102