বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিশ্ব ইজতেমা মাঠে সা’দ পন্থীদের কর্মকান্ডের বিচার দাবিতে নকলায় বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের উপর সা’দ পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও নির্মম হত্যার বিচারের দাবিতে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নকলা পৌরশহরের বড় মসজিদ (ধানহাটি) প্রাঙ্গন থেকে আলেম-উলামা ও তাবলীগী সাথীদের আয়োজনে এবং সর্বস্তরের তৌহিদী জনতার অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নকলা-চন্দ্রকোনা মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নকলা উপজেলা শাখার ইমান আকীদা সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী ও সাধারণ সম্পাদক মুফতি আনসার উল্লাহ, কাচারী মসজিদের (বড় মসজিদ) ইমাম মুফতি সামসুল হুদা জিহাদী, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ওয়ালী উল্লাহ প্রমুখ।

বক্তারা সা’দ পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও নির্মম হত্যার দ্রুত বিচারের দাবি জানান। বক্তারা সা’দ পন্থীদের দেওয়া মনগড়া বিভিন্ন মাসআলাকে ভুল আখ্যা দিয়ে তাদের থেকে দূরে থাকতে সকল মুসলমানকে আহবান জানান। বক্তব্য শেষে দেশ-জাতীর কল্যাণে ও মুসলিম জনতার হেফাজত কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

ঘন্টাব্যাপি চলমান এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম; বিভিন্ন মাদ্রাসার সুপারসহ সহকারী মৌলভী ও শিক্ষকগন এবং স্থানীয় মুসলিম জনতা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102