বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা যুব ফোরামের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুরের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা যুব ফোরামের আহবায়ক ও নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ, নকলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক হাসান মিয়া ও লিমন আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কিভাবে দক্ষতা বৃদ্ধি করা যায় সেবিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে সহজে কান নাদিতে অনুরোধ করা হয়। অধিকতর সত্যতার প্রমান ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো কোন কিছুকে শেয়ার করা বা কোন মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। দেশ ও জাতির কল্যাণকর যেকোন বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করারও পরামর্শ দেন বক্তারা।

এসময় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারী স্বেচ্ছাসবক রাইয়ান আল মাহাদী, জান্নাতুল মাওন জেবা, সাফাক বিন নূর, ইয়াসিন আরাফাত, মোশাররফ হোসেন শ্যামল, নাঈম মিয়া, সাদ্দাম হোসাইন, জয় রবি দাস, আফিফা সুলতানা, আফরোজা জাহান ফারিন, সাদিয়া আফরিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও নকলা উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102