বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শীতের রাতে ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে প্রশংসিত নকলার ইউএনও

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

শেরপুরের নকলায় শীতের রাতে বাসস্ট্যান্ডে ও ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে ও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দরিদ্র অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র। মঙ্গলবার গভীর রাতে নকলা পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।

কম্বল বিতরণকালে সরেজমিনে দেখা গেছে, কনকনে শীতের মধ্যে রাতের আধারে হঠাৎ করে ইউএনওর নিজ হাতে গায়ে কম্বল জড়িয়ে দেওয়ায় ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগাপ্লুত হয়ে উঠেন। কাউকে কাউকে আনন্দে চোখের পানি ফেলতেও দেখা গেছে।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, হিমেল হাওয়ায় প্রচন্ড শীতে উপজেলার শীতার্তরা কষ্ট পাচ্ছেন। এই শীতে কোনো ছিন্নমূল মানুষ ও দরিদ্র অসহায়রা যেন কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের নির্দেশে শীতবস্ত্র নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে তাদের পাশে দাঁড়িয়েছি। শীতার্তদের শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102