শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নকলায় সবজির বাগানে গাঁজা গাছ! গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

শেরপুরের নকলায় সবজির বাগান থেকে গাঁজার গাছসহ জহিরুল ইসলাম (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার নকলা ইউনিয়নের মধ্য নকলা (ডাকাতিয়াকান্দা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার ২নং নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকার জহিরুল ইসলাম নামের এক মাদক কারবারি তার সবজির বাগানে গাঁজার চাষ করেছে, এমন সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নেতৃত্বে এস.আই আশরাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুইটি বড় গাঁজার গাছসহ জহিরুল ইসলামকে আটক করে।

ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজা গাছসহ জহিরুল ইসলামকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে জেলা আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102