বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দেয়ালিকা প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

শেরপুরের নকলায় মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। এছাড়া মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘বিজয়ের ৫৩তম বছরে আমাদের মাদ্রাসা’ শীর্ষক একটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। তথ্যবহুল দেয়ালিকাটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা, ছবি দিয়ে সাজনো হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আইসিটি ল্যাবে মাদ্রাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, মাহাদী মাসুদ ও সহকারী মৌলভী হযরত আলী প্রমুখ।

আলোচনা সভার পরে দেওয়াল পত্রিকাটি সবার জন্য উন্মুক্ত করা হয়। পত্রিকাটির সম্পাদক মন্ডলির সভাপতি হিসেবে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন নকলা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন। পত্রিকাটির প্রকাশনায় ছিলেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. শওকত আলী।

সবশেষে সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নয়ন কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম।

এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, সহকারী শিক্ষক সবুজা খাতুন, মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102