বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শেরপুরে মোমবাতি প্রজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষ্যে শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বল করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউমার্কেটে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে পরিচালনা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মোমবাতি জালিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস। এসময় সভাকক্ষের সভাপতি প্রথিতযশা সাংবাদিক সুশীল মালাকার, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এডভোকেট আব্দুর রাহিম বাদল, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী শুভজিত নিয়োগী, সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, প্রভাষক তপন সারোয়ার, এস.এম. আবু হান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102