বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কলেজ ছত্রদলের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিষয়ক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সরকারি হাজী জালমামুদ কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী জালমামুদ কলেজ শাখার সদস্য সচিব জালাল উদ্দিন সরকার-এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে শহর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান রাজু ও নাহিদুল ইসলাম রিজন। এছাড়া আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদুর রহমান, ছাত্রদলের কর্মী এইচ.ডি সুমন খান, দেওয়ান সোনাহার ও সিয়াম সরকার প্রমুখ।

আলোচনা সভার পরে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিষয়ক চিত্র প্রদর্শনী করা হয়। এসময় শহর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102