বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদ গঠন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

শেরপুরের নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস)-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করতে ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ জন মিত্র-কে প্রধান উপদেষ্টা করে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা ও সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেল-কে উপদেষ্টা করে এই পরিষদ গঠন করা হয়।

এর আগে রবিবার (১ ডিসেম্বর) নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাাফিজুর রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেন-কে সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করে ৩৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যকরী কমিটির অনুমোদন প্রদান করে যথাযথ কর্তৃপক্ষ।

ওই কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়া, ৪ জন সহ-সভাপতি মো. নাদিউর রহমান, মো. জমশেদ আলী, মজিবর রহমান ও মো. নাজমুল হোসেন; ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মো. নাজমুল হক, মো. রফিকুল ইসলাম ও আব্দুল আজিজ রঞ্জু; সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক লুৎফুন নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুজন মিয়া, সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইমরান, সহ-সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাহিদুর রহমান, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ এমদাদুল হক, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান ফিরোজ, সহ-প্রচার সম্পাদক মুক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার মুনমুন, ২ জন সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছা. নাছিমা খাতুন ও আশরাফিয়া বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. রোশেদা, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. আফরোজা বেগম এবং ৯ জন কার্যকরী সদস্য নূর নবী, জহিরুল ইসলাম, মো. তাফিউল ইসলাম, খন্দকার শরীফ হোসেন, অনামিকা রানী দেবনাথ, মো. আতিকুল ইসলাম, মো. আশরাফুল আলম, আব্দুল মালেক মিয়া ও মো. মনিরুল ইসলাম।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102