বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২দিন ব্যাপী কর্মশালার সমাপণী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

শেরপুরের নকলায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নকলা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক মো. ফরিদ আহমেদ, সহকারি প্রকৌশলী এইচ.এম শাহীন, সোসাল ডেভোলপমেন্ট কর্মকর্তা মো. বাবুল মিয়া, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

দুইদিন ব্যাপী এই কর্মশালায় নকলা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহন করেন।

জানা গেছে, দেশের ৩২টি পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102