বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমষ্টি’র ভার্চুয়াল আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি’র উদ্যোগে ও আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আন্তর্ভূক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বের বিকাশ: গণমাধ্যমের ভূমিকা’’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুজ্জামান রনি। এই সভার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী করার আহবান জানানো হয়।

আলোচনায় দেশের অন্তত ৪০টি জেলার ৮৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহন কারীদের মধ্যে, শেরপুর জেলার সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, শেরপুরের নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ সাংবাদিক লিটন হায়দার, রুহুল আমিন রশিদ, আবু নাছের মঞ্জু, গোলাম কিবরিয়া, জিয়াউল হাসান, শরীফ উল্লাহ কায়সার, মর্জিনা বেগম, ফাররুক হোসেন, তৌহিদ জামান, তাহমিনা পারভীন, স্বপন খন্দকার, জাকারিয়া হৃদয়, নীনা আফরিনসহ বিভিন্ন বিভাগ ও জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমকে ইতিবাচক ও কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। তারা গণমাধ্যমকে অধিক অন্তর্ভুক্তিমূলক হতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা, নেতৃত্ব ও সাফল্যের গল্পগুলো তুলে ধরার আহবান জানান তারা। গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানো, তাদের উপযোগী কর্মপরিবেশ তৈরি করা, প্রতিবন্ধিতা সম্পর্কিত সংবাদ ও ইস্যুভিত্তিক প্রতিবেদন তৈরি করা এবং প্রতিবন্ধিতা নিয়ে ইতিবাচক লেখা প্রচার-প্রকাশের মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠন সম্ভব বলে তারা মন্তব্য করেন। এছাড়া ভৌত অবকাঠামো এবং তথ্য প্রযুক্তির সুবিধাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও ব্যবহার উপযোগী করে তৈরির করার জোর দাবি জানানো হয়।

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুজ্জামান রনি বলেন, এ ধরনের আলোচনা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি। প্রতিবন্ধীর জীবন মান উন্নয়নে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সুশীলজন মনে করছেন। তারা এমন অনুষ্ঠানে অংশগ্রহনকারী বাড়ানোর তাগিদ দিয়েছেন সুশীল ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102