বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার আওতাধীন ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন যুব অধিকার পরিষদ এর ৩ মাস মেয়াদী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মনজুরুল-কে আহবায়ক ও মো. জাহিদ হাসান-কে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়। সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, ৬ জন যুগ্ম আহবায়ক মো. নুর মোহাম্মদ, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. জাহিদুল ইসলাম, মো. আনোয়ার ,মো. শাহিনুর ইসলাম ও মো. মফিজুল ইসলাম; ৫ জন যুগ্ম সদস্য সচিব মো. রতন, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. অন্তর, মো. হৃদয় ও মো. আপন আহমেদ বাবু এবং ৬ জন কার্যকরী সদস্য ইয়াসিন, হারুন, ফারুক, জীবন, সুমন ও শাকিল।

রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ যুব অধিকার পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মো. নুর হোসেন সজীব ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম নিজ নামে স্বাক্ষর করে ৩ মাস মেয়াদী এই আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেছেন।

নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সদা তৎপর থাকবো। ‘আজকের তরুণরাই আগামীর কান্ডারী’ এই বিশ্বাস থেকেই আমাদের সংগঠনের শ্লোগান দেওয়া হয়েছে ‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’। আর এই শ্লোগানকে দেশব্যাপি সফলতার সহিত বাস্তবায়ন করতে যা যা করার দরকার জনগণকে সাথে নিয়ে আমরা তাই-ই করছি এবং করব ইনশাআল্লাহ। এর জন্য সর্বসাধারনের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিবসহ কার্যকরী সদস্যগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102