বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, সরকারী হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার (চান মিয়া), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমীর গোলাম সারোয়ার ও পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের সীদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102