বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

যুব অধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটি গঠন : সভাপতি মানিক, সা.সম্পাদক ইমন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

বাংলাদেশ যুব অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার আওতাধীন নালিতাবাড়ী উপজেলা যুব অধিকার পরিষদ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। অমিত হাসান মানিক-কে সভাপতি ও সোহাগ হাসান ইমন-কে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, ৩ জন সহ-সভাপতি মো. রমজান আলী, মো. জহুরুল ইসলাম ও মো. আব্দুল কুদ্দুস, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. খালেদ হাসান ও মো. ইমাম হাসান, সাংগঠনিক সম্পাদক মো. ফয়জুর রহমান, ২ জন সহ-সাংগঠনিক সম্পাদক মো. মকসেদ আলী ও মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন, ২ জন সহ-দপ্তর সম্পাদক মো. লাল মিয়া ও মো. মাহমুদুল হাসান সোহাগ, অর্থ সম্পাদক মো. মফিজুল ইসলাম শান্ত, প্রচার সম্পাদক মো. আসাদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদ মো. মেহেদী হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. সুলতান ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তারকিুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. ইউসুফ আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নূর আলম, আইন বিষয়ক সম্পাদক মো. এখলাস উদ্দিন এবং ১৬ জন কার্যকরী সদস্য মো. মনির মিয়া, মো. সুলায়মান, মো. ফাহাদ আহাম্মেদ, মো. উজ্জল ইসলাম, মো. বাকি বিল্লাহ, মো. আব্দুল খালেক, মো. খায়রুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. আব্দুল কাদির, মো. ফিরোজ মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, মো. নূর ইসলাম, মো. সকাল আহাম্মেদ ও মো. হৃদয় বাবু।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আজকের তরুণরাই আগামীর কান্ডারী। তাই আমাদের সংগঠনের শ্লোগান হলো ‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’। এই শ্লোগানকে দেশব্যাপি সফলতার সহিত বাস্তবায়ন করতে যা যা করার দরকার জনগণকে সাথে নিয়ে আমরা তাই করবো। এর জন্য সর্বসাধারনের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ যুব অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবান নিজ নামে স্বাক্ষর করে এক বছর মেয়াদী পূর্নাঙ্গ এ কমিটির অনুমোদন প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102