বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, বিএডিসি নকলা হিমাগারের উপসহকারী পরিচালক (টিসি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টি.আই আলী হাসান ও টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102