রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলায় যৌথবাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

শেরপুরের নকলায় যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ সুফিয়া বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সে নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার কইন্না পাড়া মহল্লার রফিকুল ইসলামের স্ত্রী।

রবিবার রাত ১০ টার দিকে নকলা সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত অফিসার ক্যাপটেন সজিব-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স এবং সেনাসদস্যগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিববাড়ী এলাকার মৃত ছোহরাব আলীর ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে ও পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার রফিকুল ইসলামের বাসায় যৌথবাহিনী অভিযান চালায়।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিল্লাল হোসেন পালিয়ে গেলেও তার বসতঘর থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা এবং রফিকুল ইসলামের বসতঘর থেকে ৬০ গ্রাম গাঁজা, ১২ পিচ ইয়াবা ও নগদ ২১ হাজার ৬৩০ টাকাসহ মাদক কারবারি সুফিয়া বেগমকে হাতেনাতে গ্রেফতার করার পরে থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতাকৃত মাদককারবারি সুফিয়া বেগম ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। ওসি হাবিবুর রহমান জানান, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102