বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

এপেক্স ক্লাব অব শেরপুর’র প্রেসিডেন্ট মমিনুল, সেক্রেটারি মানিক

মো. মোশারফ হোসাইন, শেরপুর:
  • প্রকাশের সময় | রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

শেরপুরে ‘এপেক্স ক্লাব অব শেরপুর’ এর দ্বিতীয় এজিএম (সাধারণ সভা) এবং ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম এবং সেক্রেটারি এন্ড ডিএনই হিসেবে এপেক্সিয়ান মো. মনিরুজ্জামান মানিক-কে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।

শনিবার শেরপুরের জি-৭ রেস্টুরেন্ট এন্ড চায়নিজ’র হলরুমে সেবা, সৌহার্দ্য ও সুনাগরিকত্ব এই তিন মটোকে ধারন করে প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের দ্বিতীয় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবগঠিত বোর্ডের অন্যান্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা. মো. মোবারক হোসেন, আইপিপি এন্ড এক্সপানশন ডিরেক্টর এপেক্সিয়ান মো. আব্দুল বাতেন আকন্দ, ট্রেজারার এপেক্সিয়ান মো. জিয়াউর রহমান, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. হাফিজুর রহমান পলাশ, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান মো. মানিক মিয়া, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান মো. আবু বক্কর সিদ্দিক ও সার্জেন্ট এট আর্মস ডিরেক্টর এপেক্সিয়ান মো. নুরুল আমিন।

‘এপেক্স ক্লাব অব শেরপুর’ এর দ্বিতীয় এজিএম এবং ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল হক মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-১ সেক্রেটারি ও ন্যাশনাল অবজারভার এপেক্সিয়ান মোকসুদুর রহমান মামুন সরকার।

ক্লাব বোর্ড নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন আইপিপি এপেক্সিয়ান ডা. এ.এ.এম তাহের, এপেক্সিয়ান ডা. খায়রুল কবীর সুমন ও জনউদ্যোগ শেরপুরের আহবায়ক মো. আবুল কালাম আজাদ।

সবশেষে, ন্যাশনাল সার্ভিস মাস উপলক্ষে পিছিয়ে থাকা দুই নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয় এবং ২০২৫ সালের জন্য নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর-১ এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল মামুনকে ‘এপেক্স ক্লাব অব শেরপুর’ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102