বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা বাজার গামের্ন্টস ও জুতা ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি রুবেল, সা.সম্পাদক সোহাগ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার নকলা বাজার গামের্ন্টস ও জুতা ব্যবসায়ী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নকলা মধ্য বাজারের লাছা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মো. আহসান হাবীব রুবেল-কে সভাপতি ও সোহাগ ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মো. সোহাগ মিয়া-কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী (২০২৪-২০২৭) পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

১৮ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সদস্য এ.কে আজাদ, নবনির্বাচিত সভাপতি মো. আহসান হাবীব রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া নিজ নিজ স্বাক্ষরে আগামী ৩ বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. রায়হান ইউসুফ, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, শামীম মিয়া ও মো. মানিক মিয়া; সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ অন্তর, প্রচার সম্পাদক সৌরভ আহমেদ সজিব, অর্থ বিষয়ক সম্পাদক মো. অলি উল্লাহ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. ফরহাদ মিয়া, দপ্তর সম্পাদক আলী হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. মাহমুদ হাসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক, ক্রীড়া সম্পাদক মো. স্বপন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সুফি ইয়া-হিয়া নকলবী (ভূট্টু), শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. মুঞ্জরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনক আহম্মেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আল-আমিন, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক বায়োজিদ আহম্মেদ, আপায়ণ বিষয়ক সম্পাদক মো. আতিক মিয়া, কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আব্দুল রাজ্জাক ও রতন মিয়াকে কার্যকরী সদস্য এবং উপজেলার ৩৬ জন গামের্ন্টস বা জুতা ব্যবসায়ী মালিককে এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, কমিটির সকল সদস্যসহ সব ধরনের ব্যবসায়ীদের ব্যবসা সক্রান্ত সার্বিক সহায়তা প্রদান এবং এই সংগঠনটির কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এর জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব পেশাশ্রেণী জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102