বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে নকলায় প্রস্তুতি সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

সারাদেশে তিন মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে শেরপুরের নকলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক দল ও শহর কৃষক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম।

নকলা শহর কৃষক দলের আহবায়ক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ও শহর কৃষক দলের সদস্য নাহিবুর রহমান নয়নসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রস্তুতি সভায় বক্তারা তাদের বক্তেব্যে কেন্দ্রী সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে তিন মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে পরামর্শ মূলক বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। বক্তাদের বক্তব্য শেষে কমৃসূচি বাস্তবায়নের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102