বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

শেরপুরের নকলায় ডেঙ্গুর প্রকোপ রোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক দীপ জন মিত্র।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, টিকাদান সুপার ভাইজার মোখলেছুর রহমান, সিনিয়র অফিস সহকারী রিনা বেগম, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

ইউএনও ও পৌরসভার প্রশাসক দীপ জন মিত্র বলেন, মশক নিধন একটি চলমান কর্মসূচি। তবে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে আমাদের আরো সচেতন হতে হবে। নিজের বাড়ির আঙ্গিনাসহ আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও সচরাচর কোথাও পানি জমিয়ে রাখা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন তিনি। পৌরবাসির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মশক নিধন কার্যক্রমসহ এধরনের কর্মসূচি প্রয়োজন সাপেক্ষে চলমান থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102