বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ১৭,১০০ কৃষক পাচ্ছেন রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

শেরপুরের নকলায় বন্যা ও অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের বীজ (হাইব্রিড জাত) সহায়তার নিমিত্তে এই প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়। এদিন উপজেলার গনপদ্দী ইউনিয়নের কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিন ও কৃষিবিদ সাগর চন্দ্র দেসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী জানান, পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ৪ হাজার ৩০০ কৃষকের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ, ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার এবং প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102