বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নকলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল-এঁর সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, যুগ্ম আহবায়ক সাইদুল হক লাঞ্জু, পৌর যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য এনামুল হক পান্নু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য রাব্বীনুর চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীর নেতৃত্বে নকলা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেরপুর জেলা বিএনপির ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102