বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় হাজী জালমামুদ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি হাজী জালমামুদ কলেজের দাতা প্রতিষ্ঠাতা মরহুম হাজী জালমামুদ-এঁর ৫৬তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সরকারি হাজী জালমামুদ কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজটির অধ্যক্ষ মো. আব্দুল বার্সেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে মূখ্য আলোচক হিসেবে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ গোলাম মাছুম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও হাজী জালমামুদের নাতি দেওয়ান সাখাওয়াত হোসেন শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নকলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য হাজী জালমামুদের নাতি দেওয়ান আল শামীম, কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও হাজী জালমামুদের নাতি মো. মামুন হোসেন।

বক্তারা মরহুম হাজী জালমামুদ-এঁর জীবনাদর্শ ও তাঁর কৃতকর্মের উপর আলোচনা করেন। আলোচনা সভার পরে মরহুম হাজী জালমামুদ-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কমনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় সরকারি হাজী জালমামুদ কলেজের সকল শিক্ষক-কর্মচারী, কলেজ পরিচালনা পরিষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102