শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সদ্যসমাপ্ত করা প্রশিক্ষণার্থী যুবক-যুবনারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।

আলোচনা সভা শেষে যুবক-যুবনারীর মাঝে যুবঋণ বিতরণ করা হয়। তাছাড়া সদ্যসমাপ্ত করা প্রশিক্ষণার্থী যুবক-যুবনারীদের হাতে সনদপত্র তুলেদেন অতিথিবৃন্দ।

এসময়  উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষিত যুবক-যুবনারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে এই দিবসটি উদযাপন উপলক্ষে ‘ভ‚রদী হাজীবাড়ী যুবকল্যাণ সংস্থা’ ও ‘নকলা মানবিক সহায়তা যুব সংস্থা’র মতো বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102