বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নকলনবিশদের কর্মবিরতি

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

শেরপুরের নকলায় সাব-রেজিস্ট্রার (এসআর) অফিসে কর্মরত নকলনবিশরা তাদের চাকরি জাতীয়করণের একদফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।

নকল নবিশ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষনা ও নির্দেশনা মোতাবেক রবিবার (২৭ অক্টোবর) সকাল থেকে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে নকলার নকলনবিশগন কর্মবিরতি পালন করেন।

উপজেলা নকলনবিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, নকলনবিশরা সেই বৃটিশ আমল থেকেই বৈষম্যের স্বীকার হয়ে আসছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তরের অতিগুরুত্বপূর্ণ ও জনসেবার কাজ করি আমরা; অথচ আমাদেরকে সরকারের কোষাগার থেকে কোন বেতন-ভাতা দেওয়া হয়না। আমরা দলিলের নকল লেখা বাবদ বর্তমানে প্রতি পৃষ্টা ৩৬ টাকা হারে পাই। এতে মাসে কয়েক হাজার টাকা আয় হয়, যা একজন নকলনবিশের সংসার চালানোর জন্য অতিনগন্য। অথচ আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি।

উপজেলা নকলনবিশ এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরাও কর্মবিরতি পালন করছি। আমরা দীর্ঘদিন ধরে আমাদের চাকরি স্থায়ী করণের (জাতীয় করণের) দাবিতে আন্দোলন করে আসছি। কর্মবিরতি পালন করেছি কয়েকবার। তৎকালীন সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সঠিক সমাধান না হওয়ায় আবার কর্মবিরতি শুরু করেছি। জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আমরা আজ সোমবার রাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মবিরতির কর্মসূচিকে সফল করতে তথা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার উদ্দেশ্য রওনা হবো। মঙ্গলবার থেকে সারা দেশের নকলনবিশগন ঢাকায় কর্মবিরতি পালন করবেন বলে তিনি জানান।

বৃটিশ আমল থেকে নকলনবিশরা ধারাবাহিক ভাবে বৈষম্যের স্বীকার হয়ে আসছেন। তাই অবিলম্বে তাদের চাকরি জাতীয়করণ করার একদফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক লাগাতার কর্মবিরোধীসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নকলনবিশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102