বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’এই প্রতিপাদ্যকে ধারন করে সোমবার (২৮ অক্টোবর) নকলা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা করা হয়।

র‌্যালিটি পৌরসভার চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাবরক্ষক ফেরদৌস রহমান, কর আদায়কারী মনসুর আলী, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মোখলেছুর রহমান, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা (সিডিএ) নূর আলম ও মো. শামীম মিয়া, স্বাস্থ্যসহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও সিনিয়র অফিস সহকারী রীনা বেগমসহ পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র‌্যালি ও আলোচনা সভার পরে, হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। হাত ধোয়া প্রদর্শনীতে উপস্থিত সকলকে সঠিক ভাবে হাত ধোয়ার কৌশল দেখানো হয় এবং হাত ধোয়ার বিভিন্ন নিয়ম-কানুন প্রদর্শন হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102