বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির সমূহের মধ্যে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, অসহায় ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা ছিলো উল্লেখ্যযোগ্য।

রবিবার সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলাচোনা সভা, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

অন্যদিকে যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা ও শহর যুবদলের উদ্যোগে ও আয়োজনে আলোচনা সভা, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ  ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102