বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

শেরপুরের নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস ও প্রাণি সম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রবিবার সকাল ৯টার সময় উপজেলা মুক্তমঞ্চ চত্বরে এই বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

এসময় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দকুর রহমান, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতাগন উপস্থিত ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এ বাজারে এনে ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় করবেন। এই বাজারে তৃতীয় পক্ষের হাত না থাকায় কৃষকরা পাবেন ন্যায্যমূল্য, আর ক্রেতারা ন্যায্যমূল্যে পাবেন নিরাপদ শাক-সবজিসহ নিত্য দিনের প্রয়োজনীয় কৃষিপণ্য।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102