বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উপজেলা ও শহর যুবদলের আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

নকলা উপজেলা ও শহর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ। সভার সঞ্চালনা করেন শহর যুবদলের আহবায়ক মো. মশিউর রহমান লোটাস ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মোরাদুজ্জামান মাসুম।

জেলা যুবদলের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম আতা। এছাড়া উপজেলা, শহর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে দুই শতাধিক অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ২নং নকলা ইউনিয়নের বাঁশকান্দা ও মেদিরপাড় এলাকায় বিনামূল্য চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।

এছাড়া, এদিনটি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ সকল কর্মসূচিতে তারা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102