শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

নকলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত

শেরপুরের নকলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102