বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে অবাদ, সুষ্ঠ ও নিরেপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে নিজ নিজ দপ্তর ও ইউনিয়নের জনসাধারনকে সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। সবশেষে উপজেলায় সকল বিষয়ে শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102