রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত আইসিটি ল্যাব পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

শেরপুরের নকলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত আইসিটি ল্যাব পরিদর্শন করেছেন উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ। এর অংশ হিসেবে বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আইসিটি ল্যাব পরিদর্শন করেন তিনি।

এসময় মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, আইসিটি শিক্ষক নুসরাত জাহা নিপা ও ল্যাব সহকারী ইয়াছিন আহমেদসহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।

উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ-এঁর দেয়া তথ্য মতে, উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে। প্রাপ্যতার ভিত্তিতে সরকারি ভাবে কিছু প্রতিষ্ঠানে ১১টি করে, আবার কিছু প্রতিষ্ঠানে ১৭টি করে ল্যাপটপ দেওয়া হয়েছে। প্রতিটি ল্যাপটপ ব্যবহারের জন্য একটি করে কম্পিউটার টেবিল ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রেণি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে প্রতিটি ল্যাবের জন্য একটি করে বড় মনিটর প্রদান করা হয়েছে। এসব সরঞ্জামাদি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা দেখার জন্যই নিয়মিত কাজের অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম চালানো হয় বলে জানান উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102