শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়

--মার্জেনা চৌধুরী
  • প্রকাশের সময় | রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

শুভ জন্মদিন

–মার্জেনা চৌধুরী

আজ জন্মদিন তোর বাজান
নক্ষত্রের বুকে রাখি আসমান,
অধিক ভরসার দৃষ্টান্ত তুই
বুক পকেটে রাখিস বাবার সম্মান।

চলার পথে ভয় নেই
উজান ভাটির খেয়ালী মন,
সাহসীকতার প্রতীক রে তুই
আমাদের সাত রাজার ধন।

তুই দিতে জানিস দেশটাকে
নিতে জানেনা সেই তারা,
দুঃখ করিসনে বাবা
দেশটাতে কিছু নেই দুর্নীতি ছাড়া!

সম্মানিত নয় তারা
তোরে তাই দেয়নি সম্মান,
তারা তো মেঘ দেখে
দেখে না আসমান!

পথে যেতে যেতে যদি পথ হারায়
দেখিয়ে দিস দক্ষিণের জানালা খুলে,
মানুষ তুই দরদী দেশের
উইপোকার নায়ে দিস পাল তুলে।

লেখক
সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102